[email protected] শুক্রবার, ১ মে ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩

মহানন্দা সেতুতে টোল বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ৫:৩১ পিএম

সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর নির্মিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার সকালে শহরের সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা জানান, ১৯৯৩ সালে নির্মিত সেতুটির নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে এসেছে বলে তাদের দাবি।

এ অবস্থায় এখনো টোল আদায় অব্যাহত থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, এটি জেলার সাধারণ মানুষের জন্য বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।


কর্মসূচিতে বক্তারা সেতুটিকে দ্রুত টোলমুক্ত ঘোষণার দাবি জানান এবং সব ধরনের যানবাহনের ওপর থেকে টোল প্রত্যাহারের আহ্বান জানান।

তারা সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্দোলন গড়ে তোলা হবে।


মানববন্ধনে বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য দেন। তাদের মধ্যে ছিলেন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী নেতা, ক্রীড়া সংগঠক, আইনজীবী ও সামাজিক সংগঠনের নেতারা।

এছাড়া সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর