[email protected] বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

কুড়িগ্রামে চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ৮:০৯ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় গ্রামে এক চিকিৎসকের বাড়িতে চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

জানা যায়, রোববার (রাত) গভীর রাতে দুর্বৃত্তরা ডা. রোকনুজ্জামান কিরনের বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা মূল্যবান সামগ্রী চুরি করার পর ঘরের বিভিন্ন আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।


বাড়ির কেয়ারটেকার আলেফ উদ্দিন জানান, রাতের দিকে তিনি নিজ বাড়িতে চলে যান।

পরদিন সকাল ১০টার দিকে ধান মাড়াই করতে আসা শ্রমিকরা ঘরে আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় জানালার কাঁচ ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


স্থানীয় বাসিন্দাদের মতে, ফাঁকা বাড়িতে এমনভাবে চুরি করে আগুন লাগানোর ঘটনা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। তারা এ ঘটনাকে পরিকল্পিত বলেও সন্দেহ করছেন।


ভুক্তভোগী ডা. রোকনুজ্জামান কিরন জানান, ঘটনার সময় পরিবারের কেউ বাড়িতে ছিলেন না; তারা ব্যক্তিগত কাজে রংপুরে অবস্থান করছিলেন।

এ সুযোগে দুর্বৃত্তরা ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে এবং আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।


ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে।


ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

আগুনের সূত্রপাত ও জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসআর

সম্পর্কিত খবর