[email protected] বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩

কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ৬:৩৮ পিএম

সংগৃহীত ছবি

সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে জাতীয় আইনগত সহায়তা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা আয়োজন করা হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিও অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রিপতি কুমার বিশ্বাস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান পিপিএম, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও কুড়িগ্রাম বার অ্যাসোসিয়েশনের সভাপতি, সরকারি আইন কর্মকর্তা ও পাবলিক প্রসিকিউটরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করতে সরকারের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখছে।

এর ফলে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ বাড়ছে এবং আইনের শাসন আরও শক্তিশালী হচ্ছে।

 

এসআর

সম্পর্কিত খবর