[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬ ৫:২৪ পিএম

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে সাগর হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার ডুমুরিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল।

এ অবস্থায় দুপুরের দিকে ডুমুরিয়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগরের মৃত্যু হয়।


নিহত সাগর কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি একটি যাত্রীবাহী বাসের স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, প্রয়োজনীয় তেল সংগ্রহের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে কচুয়ার দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।


কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করে।


আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এসআর

সম্পর্কিত খবর