নেত্রকোনায় খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সদর উপজেলার ৫ নম্বর আমতলা ইউনিয়নের কাটাখালী বাজার থেকে আনছা বিল পর্যন্ত প্রায় ৭,০০০ মিটার দীর্ঘ খাল পুনঃখনন কাজের উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ (কমলাকান্দা ও দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর ও বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং জেলা ও উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
এসআর