[email protected] রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩

টাকার অভাবে থমকে যেতে পারে দাসেন মিয়ার চিকিৎসা, বাঁচার আকুতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ৭:৪৯ পিএম

দাসেন মিয়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালি ইউনিয়নের বাহেরচর গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী দাসেন মিয়া দীর্ঘদিন ধরে জটিল ফুসফুসজনিত রোগে ভুগছেন।

শ্বাসকষ্ট, শরীরজুড়ে তীব্র ব্যথা এবং ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে আসার মতো সমস্যায় পড়ে তিনি এখন মানবেতর জীবনযাপন করছেন।

পরিবারের সদস্যরা জানান, অসুস্থতা চরমে পৌঁছালে ধারদেনা করে গত মাসে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়।

পরে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় তার শরীরে দীর্ঘমেয়াদি শ্বাসনালির প্রদাহ, সংক্রমণজনিত ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কিয়েকটাসিসসহ একাধিক জটিল ফুসফুসের রোগ ধরা পড়ে।
বর্তমানে ওষুধ সেবন চললেও চিকিৎসকরা আরও উন্নত পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিয়েছেন।

এর মধ্যে রয়েছে ফাইব্রো-অপটিক ব্রঙ্কোস্কপি, ব্রঙ্কোঅ্যালভিওলার ল্যাভাজ (BAL), গ্রাম স্টেইন, কালচার ও সেনসিটিভিটি, এএফবি টেস্ট, জিনএক্সপার্ট আল্ট্রা এবং এনটিএম পিসিআর যেগুলোর খরচ বেশ ব্যয়বহুল।


দাসেন মিয়া জানান, শারীরিক দুর্বলতার কারণে তিনি কোনো কাজ করতে পারছেন না।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে বিদেশে থাকলেও ঋণের চাপ ও সীমিত আয়ের কারণে পুরো চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এতে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে।


এ অবস্থায় তিনি সরকার, সমাজের সচ্ছল ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং সহৃদয় মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।

দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না পেলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


স্থানীয়দের মতে, মানবিক সহায়তা পেলে দাসেন মিয়ার চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হবে এবং তিনি নতুন করে বাঁচার আশা ফিরে পেতে পারেন।


সহায়তার জন্য যোগাযোগ:
মোবাইল: ০১৬২৭-৩৭৪২৭৬
বিকাশ/নগদ (পার্সোনাল): একই নম্বর

এসআর

সম্পর্কিত খবর