[email protected] বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩

চট্টগ্রামে মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬ ১০:৪৪ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রামের হালিশহর আগ্রাবাদ বি-ফোর এক্সেস রোড এলাকায় কাজ করার সময় মাটি ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাতে চীনা হাইড্রো কোম্পানির খননকাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) সকালে

 ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​নিহত শ্রমিকদের নাম রাকিব ও তুষার, যাদের বাড়ি দিনাজপুর জেলায়। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, খননকাজ চলার সময় হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়লে চারজন শ্রমিক মাটির নিচে চাপা পড়েন। সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

​দুর্ঘটনায় সাগর ও এরশাদ নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক জানান, আহতদের হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঘটনার পর আইনি প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসআর

সম্পর্কিত খবর