গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে নরসিংদীর ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া এবং পলাশের কুটিরপাড়া গ্রামে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে ঝটিকা অভিযান চালিয়েছেন
ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
সংযোগ বিচ্ছিন্ন: অভিযানে ওই তিন গ্রামের শতাধিক বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
জরিমানা আদায়: অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৯টি পরিবারকে তাৎক্ষণিকভাবে মোট ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের কারিগরি দল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। উপস্থিত ছিলেন তিতাস গ্যাসের বিভিন্ন পর্যায়ের প্রকৌশলী ও ব্যবস্থাপকগণ। তিতাস গ্যাস কর্তৃপক্ষের মতে, সরকারি সম্পদ রক্ষা এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এই ধরণের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
কর্তৃপক্ষ অবৈধভাবে সংযোগ গ্রহণকারীদের দ্রুত সেগুলো বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এসআর