[email protected] বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩

৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ১০:১৮ পিএম

সংগৃহীত ছবি

দেশের ৪টি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট ও

 ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে এই অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

​এদিকে সারাদেশে তীব্র গরম অনুভূত হচ্ছে। বুধবার সন্ধ্যায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

যদিও গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি, তবে আগামী ৫ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে দেশের ১৪টি জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর