[email protected] বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে ১২ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাস্টের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬ ২:৩৭ এএম

সংগৃহীত ছবি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে মাসুদা ইন্টারন্যাশনাল ট্রাস্ট।

মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার আলকরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২টি পরিবারের হাতে মোট ৫০ বান ঢেউটিন তুলে দেওয়া হয়।

সোমবার (২০ মার্চ) পশ্চিম ডেকরা এলাকার কুসুমের বাড়ির সামনে আয়োজিত এ কার্যক্রমে শিলরী, লক্ষীপুর, ভাজনকরা, সোনাইছা, কাইচৃছুটি ও পশ্চিম ডেকরাসহ আশপাশের কয়েকটি গ্রামের সুবিধাবঞ্চিত পরিবার উপকৃত হয়।


সংগঠনটির বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীম জানান, প্রতিষ্ঠানের চেয়ারম্যান নাছির উদ্দীন বাবুর উদ্যোগে মানবিক এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

মূল লক্ষ্য হলো দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তিনি বলেন, “যেখানেই মানুষের কষ্টের খবর পাই, সেখানেই সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকের এই উদ্যোগ তারই অংশ।


এ সময় সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিশেষ প্রতিনিধি শামসুল আলম, সমাজসেবক একরামুল হক কুসুম, সাবেক ইউপি সদস্য আলী হোসেন ও আবুল কাশেম প্রমুখ।  


স্থানীয়দের মতে, সংগঠনটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার ফলে অনেক দরিদ্র পরিবার উপকৃত হচ্ছে।


সমাজসেবক একরামুল হক কুসুম বলেন, এই সহায়তা পাওয়ায় অনেক পরিবার এখন নিরাপদে বসবাস করতে পারবে। আগে সামান্য বৃষ্টিতেই তাদের দুর্ভোগ পোহাতে হতো।


আয়োজকরা জানান, ভবিষ্যতেও দরিদ্র জনগোষ্ঠী, মসজিদ-মাদ্রাসা ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


ঢেউটিন পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়। অনেকেই এ সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসআর

সম্পর্কিত খবর