[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

সিলেটে নতুন ২৫০ শয্যার হাসপাতাল চালুর পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬ ২:৪৯ পিএম

সংগৃহীত ছবি

সিলেটে স্বাস্থ্যসেবা উন্নয়নের অংশ হিসেবে শিগগিরই ২৫০ শয্যার একটি আধুনিক হাসপাতাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, প্রয়োজনীয় অনুমোদন পেলে দ্রুত সময়ের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।


সোমবার (২০ এপ্রিল) সকালে নগরীর অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আয়োজিত মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী উল্লেখ করেন, স্বাস্থ্যখাতে সিলেট অঞ্চলে বিদ্যমান কিছু ঘাটতি রয়েছে, যা দূর করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। সামাজিক বিভিন্ন সূচকে পিছিয়ে থাকা এ অঞ্চলকে আগামী পাঁচ বছরের মধ্যে সমতা আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ-এর অধ্যক্ষ ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বিশ্বস্বাস্থ্য সংস্থা-এর কর্মকর্তা ডা. সুফি মো. খালিদ বিন লুৎফুর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী এবং ইউনিসেফ-এর সিলেট ফিল্ড অফিস প্রধান মির্জা ফজলে এলাহী।


অনুষ্ঠানে বক্তারা টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং শিশুস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এসআর

সম্পর্কিত খবর