মাদারীপুরের ডাসার উপজেলায় অবৈধভাবে ভোজ্যতেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরির দায়ে বাচ্চু সরদার নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ৪০ হাজার টাকা জরিমানা করা
হয়েছে। রোববার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার ধুয়াশার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৮ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ওই ব্যবসায়ীর বসত ভবনের নিচতলায় অবস্থিত গুদাম থেকে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, অধিক মুনাফার আশায় এসব তেল অবৈধভাবে মজুত করা হয়েছিল।
জরিমানার পাশাপাশি জব্দকৃত তেল সোমবারের মধ্যে বাজারে সরবরাহ করার নির্দেশ দিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অভিযানে র্যাব-৮ এর সহকারী কমান্ডার তারিখ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসআর