[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

চৌদ্দগ্রামে হামের টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল, লক্ষ্যমাত্রা ৭১ হাজারের বেশি শিশু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ৯:৩৩ পিএম

সংগৃহীত ছবি

হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

 আগামী ২০ এপ্রিল থেকে শুরু হয়ে ১০ মে পর্যন্ত চলবে এই কর্মসূচি, যেখানে ৭১ হাজার ৮৬৪ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


রোববার (১৯ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী। এতে স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সভায় জানানো হয়, পৌরসভাসহ উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ৩৩৬টি অস্থায়ী ও একটি স্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে বিনামূল্যে হামের টিকা দেওয়া হবে।


এছাড়া নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আগে টিকা নেওয়া ৯ মাস ও ১৫ মাস বয়সী শিশুরাও এই ক্যাম্পেইনে অতিরিক্ত একটি ডোজ পাবে, যা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করবে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে এলাকায় হামের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

এসআর

সম্পর্কিত খবর