[email protected] সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৭ বৈশাখ ১৪৩৩

কুড়িগ্রামে র‍্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ একজন আটক

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬ ৯:২২ পিএম

সংগৃহীত ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৭৬ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১৩।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে র‍্যাব-১৩, রংপুর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


র‍্যাব সূত্রে জানা গেছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয় এবং সেখান থেকেই মো. আতিকুর রহমান নয়ন (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।


আটক ব্যক্তি স্থানীয় বাসিন্দা এবং তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। জব্দকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর