[email protected] রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান শুরু

গাইবান্ধা জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ৮:৩২ পিএম

সংগৃহীত ছবি

মশাবাহিত রোগ ডেঙ্গুর বিস্তার রোধে গাইবান্ধা জেলায় সপ্তাহব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জেলার ঘাঘট লেক এলাকায় কচুরিপানা অপসারণ ও পরিবেশ পরিষ্কারের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।


শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এবং গাইবান্ধা পৌরসভার সহযোগিতায় এ অভিযান উদ্বোধন করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, পৌর প্রশাসকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরাও অভিযানে অংশ নেন।


উদ্বোধনের পর জেলা প্রশাসক স্থানীয়দের উদ্দেশে বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান এবং সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
এই উদ্যোগের মাধ্যমে জলাবদ্ধতা ও মশার প্রজননস্থল কমিয়ে ডেঙ্গু ঝুঁকি হ্রাস করার আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এসআর

সম্পর্কিত খবর