[email protected] বৃহঃস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
২৫ চৈত্র ১৪৩২

বান্দরবানে আইনজীবী সমিতির সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

বান্দরবান জেলা প্রতিনিধি

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬ ৮:৩১ পিএম

সংগৃহীত ছবি

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে জেলা প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সমিতির পুনর্নির্বাচিত সভাপতি এডভোকেট আবুল কালাম এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট আবু জাফর-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সামিউল ফেরদৌস-এর সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।


সভায় জেলা প্রশাসক সামিউল ফেরদৌস দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং প্রশাসন ও আইনজীবীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

এসআর

সম্পর্কিত খবর