[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

রাজবাড়ী থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র নিলেন ৮ নেত্রী

রাজবাড়ী জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ১০:১২ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে সামনে রেখে রাজবাড়ী জেলা থেকে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন নারী নেত্রী।

বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন— জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, সাবেক ছাত্রদল নেত্রী ফারজানা লিপি, ছাত্রদল নেত্রী পুনম মৃধা, সাকিলা স্বর্ণালী ননী এবং মনিরা মোস্তফা ওলকা।


জানা যায়, ইয়াসমিন আক্তার পিয়া পেশায় শিক্ষক এবং রাজবাড়ী ডাঃ আবুল হোসেন কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন। বর্তমানে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


ফারজানা ইয়াসমিন ডেইজি জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি এবং দুইবারের সাবেক পৌর কাউন্সিলর। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে তাকে। তার স্বামী এস এম সামসুল আলম বাবলু রাজনৈতিক সহিংসতায় নিহত হওয়ার পর তিনি আরও সক্রিয়ভাবে দলীয় রাজনীতিতে যুক্ত হন।


সোনিয়া আক্তার স্মৃতি জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক এবং জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে তিনি হামলা-মামলা ও কারাবরণের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।


ফারজানা লিপি ছাত্রদলের রাজনীতি থেকে উঠে এসে বর্তমানে কেন্দ্রীয় কৃষক দলের সঙ্গে যুক্ত আছেন এবং দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয়।


পুনম মৃধা গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেত্রী রাজনৈতিক কারণে নানা বাধা, এমনকি চাকরি হারানো ও নির্যাতনের শিকার হলেও সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।


মনিরা মোস্তফা ওলকা সাবেক সংসদ সদস্য মরহুম গোলাম মোস্তফার কন্যা। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনিও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


এছাড়া সাকিলা স্বর্ণালী ননী রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর কন্যা। দীর্ঘদিন ধরে তিনিও দলীয় কর্মকাণ্ডে সম্পৃক্ত।


মনোনয়নপ্রত্যাশী এসব নেত্রী জানান, দলীয় আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিনের সম্পৃক্ততা, ত্যাগ ও অবদানের ভিত্তিতে তারা মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী ম

এসআর

সম্পর্কিত খবর