[email protected] বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
২ বৈশাখ ১৪৩৩

শেরপুর পুলিশ লাইন্সে কল্যাণ ও অপরাধ বিশ্লেষণ সভা অনুষ্ঠিত

আলী আকবর রনী

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ৫:৫৭ পিএম

সংগৃহীত ছবি

শেরপুর জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করতে জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা আয়োজন করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াতসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আগের সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়।


এ সময় পুলিশ সুপার বিভিন্ন পর্যায়ের সদস্যদের সমস্যার কথা শুনে তাৎক্ষণিক দিকনির্দেশনা দেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।


পরবর্তীতে দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মার্চ ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, মামলা নিষ্পত্তির অগ্রগতি, মাদক উদ্ধার কার্যক্রম, পরোয়ানা তামিল এবং চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশের তৎপরতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।


এছাড়া গত মাসে দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।


সভায় অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন থানার কর্মকর্তা, তদন্ত সংশ্লিষ্ট সদস্য, ট্রাফিক বিভাগ ও অন্যান্য ইউনিটের পুলিশ সদস্য এবং সিভিল স্টাফ অংশগ্রহণ করেন।

এসআর

সম্পর্কিত খবর