যশোরের শার্শা সাব-রেজিস্ট্রি অফিসের সেক্রেটারি মোঃ বুলবুল হোসেনের ছোট ভাই মোঃ আলামিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার (১২ এপ্রিল) তার শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে আলামিনের খোঁজখবর নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে রোগীর বর্তমান অবস্থা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।
এ সময় মিন্টু আলামিনের স্বজনদের সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই তাদের রাজনীতির অন্যতম লক্ষ্য। তারা মনে করেন, এমন মানবিক উদ্যোগ জনগণের সঙ্গে রাজনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করে।
মিন্টুর এ উদ্যোগ এলাকাজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন, সংকটের সময় একজন নেতার প্রকৃত দায়িত্ববোধ প্রকাশ পায়—আর সেই দৃষ্টান্তই স্থাপন করেছেন তিনি।
বর্তমানে আলামিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনা করেছেন এলাকাবাসী ও সহকর্মীরা।
এসআর