[email protected] রবিবার, ১০ মে ২০২৬
২৭ বৈশাখ ১৪৩৩

বিএসপিএ’র দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত

বিএসপিএ’র নতুন নেতৃত্বে রেজওয়ান-আনন্দ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৯ মে ২০২৬ ৮:১৮ পিএম

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ২০২৫ ও নির্বাচন ২০২৬-২৭ আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি রেজওয়ান উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের ১৪৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভা শেষে দ্বিতীয় অধিবেশনে বিএসপিএ’র নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোফাখখারুল ইসলাম দিলখোশ। এ সময় নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ইয়াহিয়া মুন্না ও রাহেনুর ইসলাম উপস্থিত ছিলেন।

এবারের কার্যনির্বাহী কমিটির ১৯টি পদের বিপরীতে ১৯টি মনোনয়নপত্র জমা পড়ায় সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন রেজওয়ান উজ জামান রাজিব (চ্যানেল২৪)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুদীপ্ত আহমদ আনন্দ (দৈনিক আগামীর সময়)।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তালহা বিন নজরুল (দৈনিক নয়াদিগন্ত) ও আবু নোমান মো. উল্লাহ (অলআউট স্পোর্টস)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ফয়সাল মুহাম্মদ তিতুমীর (যমুনা টিভি) ও সাজিদ মুস্তাহিদ (সময় টিভি)।

অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাহজাহান কবির (কালেরকণ্ঠ)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এ কে এম ফয়জুল ইসলাম (চ্যানেল২৪)।

পুনরায় দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুক মিয়া (দৈনিক আমার দেশ)। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন রায়হান উদ্দিন রাসেল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন খায়রুল ইসলাম শাহীন (ফ্রিল্যান্সার), পরাগ আরমান (এটিএন বাংলা), কাজী শহীদুল আলম (দৈনিক আজকালের খবর), মিঞা রফিকুল ইসলাম (দৈনিক সংগ্রাম), তানজীম আহমেদ (বাংলা ট্রিবিউন), রাশিদা আফজালুন নেসা (বাসস), মাহফুজুল ইসলাম (আরটিভি), নাভিল এলাহী খান (টি-স্পোর্টস) এবং সামসুল আরেফীন খান (ডেইলি স্টার)।

 

এসআর

সম্পর্কিত খবর