দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা বিবেচনায় কোচ নিয়োগে নতুন পরিকল্পনা। কেবল খ্যাতির ভিত্তিতে নয়, বরং বাস্তব অভিজ্ঞতা ও আঞ্চলিক প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে কোচ নিয়োগের পরিকল্পনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে এশিয়া ও দক্ষিণ এশিয়ার পরিবেশে কাজ করার সক্ষমতাকে এখন সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বড় নাম বা আন্তর্জাতিক খ্যাতি থাকলেই যথেষ্ট নয়। স্থানীয় আবহাওয়া, সংস্কৃতি এবং খেলার ধরন—সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে কিনা, সেটিই এখন প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ, অতীতে অনেক নামকরা কোচ প্রত্যাশা অনুযায়ী ফল দিতে ব্যর্থ হয়েছেন মূলত এসব পরিবেশগত চ্যালেঞ্জের কারণে।

এক কর্মকর্তা বলেন, “শুধুমাত্র খ্যাতিমান কোচ হলেই হবে না। এশিয়া, দক্ষিণ এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা সবকিছু মিলিয়েই আমরা দেখছি। বড় বড় নাম থাকতে পারে, তবে আমরা চাইলেই তো হবে না—ওনারা এই আবহাওয়ায় মানাবে কি না, এসব জায়গায় কাজ করতে পারবেন কিনা, সেটাও গুরুত্বপূর্ণ।”
তিনি আরও জানান, সব দিক বিবেচনায় নিয়ে একটি সুপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চলছে, যাতে ভবিষ্যতে দল আরও স্থিতিশীল ও সফল হতে পারে।
এসআর