[email protected] শনিবার, ১১ এপ্রিল ২০২৬
২৭ চৈত্র ১৪৩২

টি-টোয়েন্টিতে নতুন মাইলফলক: গেইলকে ছাড়িয়ে দ্রুততম ১২ হাজারে বাবর

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

সময়টা ভালো যাচ্ছিল না বাবর আজম-এর।

 সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন, এমনকি দল থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে। তবে কঠিন সময় পেরিয়ে আবারও দারুণভাবে ঘুরে দাঁড়ালেন পাকিস্তানের এই ব্যাটার।


চলমান পাকিস্তান সুপার লিগ-এ ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ফিরেছেন তিনি। বৃহস্পতিবার করাচির বিপক্ষে ম্যাচে ওপেনিংয়ে নেমে খেলেন অনবদ্য এক ইনিংস। ৫১ বল মোকাবিলা করে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে অপরাজিত ৮৭ রান করেন বাবর।


এই ইনিংসের মাধ্যমেই টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়েন তিনি। দ্রুততম সময়ে ১২ হাজার রান পূর্ণ করার কীর্তি এখন তার দখলে। ম্যাচের আগে মাত্র ১৩ রান দরকার ছিল, যা তিনি খুব দ্রুতই ছুঁয়ে ফেলেন।
মাত্র ৩৩৮ ইনিংসে ১২ হাজার রান পূর্ণ করে তিনি ছাড়িয়ে যান ক্রিস গেইল-কে, যিনি এই মাইলফলকে পৌঁছাতে নিয়েছিলেন ৩৪৩ ইনিংস।


এই অর্জনের মাধ্যমে বাবর আজম টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ হাজারের বেশি রান করা ব্যাটারদের তালিকায় আরও দৃঢ় অবস্থান নিলেন। এই তালিকায় তার পাশাপাশি আছেন বিরাট কোহলি, কাইরন পোলার্ড এবং ডেভিড ওয়ার্নার-এর মতো তারকারা।

এসআর

সম্পর্কিত খবর