আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম।
জুনের শুরুতে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।লিওনেল মেসি -এর দল প্রথম ম্যাচে ৬ জুন টেক্সাস অঙ্গরাজ্যের কলেজ স্টেশনে অবস্থিত Kyle Field স্টেডিয়ামে মুখোমুখি হবে Honduras national football team-এর। এরপর ৯ জুন আলাবামার অবার্নে Jordan-Hare Stadium-এ তাদের প্রতিপক্ষ Iceland national football team।
এই দুই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে জর্ডান-হেয়ার স্টেডিয়ামে এবারই প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন হতে যাচ্ছে, যা ভেন্যুটির জন্য একটি নতুন অধ্যায়। অন্যদিকে বিশাল ধারণক্ষমতার জন্য পরিচিত কাইল ফিল্ডে একসঙ্গে এক লাখেরও বেশি দর্শক খেলা দেখতে পারেন।
কোচ Lionel Scaloni এই ম্যাচ দুটিকে বিশ্বকাপের আগে দলের কৌশল নির্ধারণ ও সেরা একাদশ গঠনের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন। পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার।
বিশেষ করে মেসির জন্য এই সফরটি হতে পারে আরেকটি মাইলফলকের। এই দুটি ভেন্যুর যেকোনো একটিতে গোল করতে পারলে যুক্তরাষ্ট্রের কলেজ স্টেডিয়ামে তার প্রথম আনুষ্ঠানিক গোলের রেকর্ড গড়বেন তিনি।
পরিসংখ্যান বলছে, হন্ডুরাসের বিপক্ষে আগের তিন দেখাতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে আইসল্যান্ডের সঙ্গে তাদের একমাত্র সাক্ষাৎ ২০১৮ বিশ্বকাপে, যেখানে ম্যাচটি ড্র হয়েছিল।
উল্লেখ্য, এবারের বিশ্বকাপে ‘জে’ গ্রুপে রয়েছে আর্জেন্টিনা। ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মিশন শুরু হবে। গ্রুপ পর্বে তাদের অন্য প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। বিশ্বকাপের আগে এই দুটি প্রীতি ম্যাচই হবে দলটির চূড়ান্ত প্রস্তুতির মঞ্চ।
এসআর