সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
মালদ্বীপের রাজধানী মালেতে জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা।
ফাইনাল ম্যাচের জন্য বাংলাদেশের শুরুর একাদশ ঘোষণা করা হয়েছে। আগের ম্যাচগুলোর মতো এবারও একাদশে জায়গা হয়নি যুক্তরাষ্ট্রপ্রবাসী ফুটবলার ডেকলান সুলিভানের। সেমিফাইনালে নেপালের বিপক্ষে শেষ দিকে অভিষেক হওয়া এই ডিফেন্ডার কিছু ভালো মুভ তৈরি করলেও গোলের দেখা পায়নি দল।
তবে দলে রয়েছেন তার যমজ ভাই রোনান সুলিভান, যিনি নিয়মিতভাবেই একাদশে থাকছেন। সেমিফাইনালে জয় পাওয়া দলে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজমেন্ট—সানী দাসের পরিবর্তে সুযোগ পেয়েছেন আব্দুল রিয়াদ ফাহিম।
বাংলাদেশের একাদশ:
গোলরক্ষক হিসেবে ইসমাইল হোসেন মাহিন; ডিফেন্সে মিঠু চৌধুরী (অধিনায়ক), কামাল মৃধা, চন্দন রায় ও মোহাম্মদ মানিক; মিডফিল্ডে নাজমুল হুদা ফয়সাল, মুরশেদ আলী ও রোনান সুলিভান; আক্রমণভাগে শেখ সংগ্রাম, আব্দুল রিয়াদ ফাহিম ও ইউসুফ
এসআর
মন্তব্য করুন: