[email protected] শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬
২০ চৈত্র ১৪৩২

ফাইনালে ভারতের প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ, প্রতিশোধের মনোভাব দলীয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ৯:৩৪ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের অনূর্ধ্ব-২০ ফুটবল দল এবার ফাইনালে ভারতকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অধিনায়ক মিঠু চৌধুরী স্পষ্ট করেছেন, তারা অতীতের পরাজয় ভুলতে চায় না এবং এবার শিরোপা জিততে মরিয়া।
টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা ছিল শক্তিশালী।

পাকিস্তানকে হারিয়ে তারা প্রথম ম্যাচেই শেষ চার নিশ্চিত করে। তবে নিয়মরক্ষার ম্যাচে ভারতের কাছে হেরে যায় বাংলাদেশ। সেমিফাইনালে নেপালকে মানিকের একমাত্র গোলে হারিয়ে ফাইনালে পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা।


মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। এর আগে বৃহস্পতিবার শেষ মুহূর্তের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অধিনায়ক মিঠু। তিনি বলেন, “আমরা ভারতের বিপক্ষে খেলতে ভালোবাসি এবং তাদের হারিয়ে শিরোপা নিয়ে দেশে ফিরতে চাই। কাল আমাদের কাছে ঐতিহাসিক ফাইনাল—আমরা প্রস্তুত। দেশবাসীর কাছে শুধু দোয়া চাই।”


ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতা থাকা এবং বারবার ফাইনালে হেরে যাওয়ার অভিজ্ঞতা দলের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করেছে। মিঠু যোগ করেন, “ভারতের বিপক্ষে খেললে আমাদের ভেতরে কিছু আলাদা কাজ করে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ সাফল্য হবে।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর