[email protected] রবিবার, ৫ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন রাসি ফন ডার ডুসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ১:৪৮ পিএম

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার Rassie van der Dussen আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।

 সম্প্রতি বোর্ডের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশের পরই ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের এমন সিদ্ধান্ত সামনে আসে।


অবসরের বার্তায় তিনি জানান, জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তবে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তার কাছে সবকিছুকে সার্থক করে তুলেছে।


পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিশেষ করে তার ভাইরা এবং স্ত্রী লারা পুরো সময়জুড়ে তাকে সমর্থন দিয়েছেন। পাশাপাশি সমর্থকদের ভালোবাসা এবং জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে কাটানো স্মরণীয় মুহূর্তগুলো তিনি সবসময় মনে রাখবেন।


২০১৮ সালের অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন ডুসেন। এরপর ধীরে ধীরে তিন ফরম্যাটেই দলে গুরুত্বপূর্ণ জায়গা করে নেন। জাতীয় দলের হয়ে তিনি ৫৭টি টি-টোয়েন্টি, ৭১টি ওয়ানডে এবং ১৮টি টেস্ট ম্যাচে অংশ নিয়েছেন।


যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, তবুও ঘরোয়া ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের পথ দেখাতে মেন্টর হিসেবে কাজ করার পরিকল্পনাও জানিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

এসআর

সম্পর্কিত খবর