[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৬ চৈত্র ১৪৩২

আন্দামান সাগরে চ্যালেঞ্জ জয়, ১০ কিমি সাঁতারে সাফল্য দুই বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ৯:০৮ পিএম

সংগৃহীত ছবি

আন্দামান সাগরের প্রতিকূল পরিবেশে ১০ কিলোমিটার ওপেন ওয়াটার সাঁতার সম্পন্ন করে সাফল্য দেখিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু মোস্তাফিজুর রহমান ও হোমায়েদ ইসহাক মুন।

রোববার (২৯ মার্চ) থাইল্যান্ডের ক্রাবিতে আয়োজিত ‘ওশানম্যান ২০২৬’ প্রতিযোগিতার এই ক্যাটাগরিতে অংশ নেন তারা। ঢেউ, স্রোত এবং অনিশ্চিত আবহাওয়ার মতো চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেই তারা দারুণ পারফরম্যান্স দেখান।


মোস্তাফিজুর রহমান নির্ধারিত দূরত্ব শেষ করেন ৪ ঘণ্টা ৪১ মিনিট ৩৩ সেকেন্ডে। অন্যদিকে হোমায়েদ ইসহাক মুন সময় নেন ৫ ঘণ্টা ১৭ মিনিট ৩৩ সেকেন্ড। দুজনই ২৯-৩৯ বছর বয়সভিত্তিক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন।
দীর্ঘ দূরত্বের সাঁতারে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান এর আগেও বাংলা চ্যানেল অতিক্রম করেছেন এবং স্পেনে অনুষ্ঠিত হাফ আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হয়েছেন। তার এই অভিজ্ঞতা প্রতিযোগিতায় স্পষ্টভাবে কাজে এসেছে।


হোমায়েদ ইসহাক মুনও একইভাবে সহনশীলতার খেলায় দক্ষ। তিনিও বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন এবং হাফ আয়রনম্যান সম্পন্ন করেছেন।


বিশ্বজুড়ে ওপেন ওয়াটার সাঁতারের অন্যতম বড় আয়োজন হিসেবে পরিচিত ‘ওশানম্যান’ সিরিজে বাংলাদেশের এই অংশগ্রহণ দেশটির ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বার্তা নিয়ে এসেছে। কঠিন সাগরপথে নিজেদের সক্ষমতা প্রমাণ করে তারা তুলে ধরেছেন সাহস ও অধ্যবসায়ের দৃষ্টান্ত।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর