দীর্ঘ ১৩ আসরের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয়ের দেখা পেল মুম্বাই ইন্ডিয়ান্স। ২০১২ সালের পর এই প্রথম নিজেদের প্রথম ম্যাচ জিতে মাঠ ছাড়ল পাঁচবারের চ্যাম্পিয়নরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে
কলকাতা নাইট রাইডার্সের দেওয়া ২২১ রানের বিশাল লক্ষ্য ৫ বল হাতে রেখেই পেরিয়ে যায় মুম্বাই, জয় পায় ৬ উইকেটে।
এই জয়ে ব্যাট হাতে অনন্য এক ইতিহাস গড়েছেন রোহিত শর্মা। আইপিএলে কোনো নির্দিষ্ট একটি প্রতিপক্ষের বিপক্ষে এখন সর্বোচ্চ রানের মালিক তিনি। কলকাতার বিপক্ষে ১১৬১ রান সংগ্রহ করে তিনি ছাড়িয়ে গেছেন বিরাট কোহলিকে (পাঞ্জাব কিংসের বিপক্ষে ১১৫৯ রান)।
মুম্বাইয়ের বিধ্বংসী ব্যাটিং: জয়ের ভিত গড়ে দেন রোহিত শর্মা ও রায়ান রিকেলটন। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৪৮ রান। রোহিত ৩৮ বলে ৭৮ রানের (৬ চার, ৬ ছয়) ঝড়ো ইনিংস খেলেন। অন্যদিকে রিকেলটন ৪৩ বলে ৮১ রানের (৪ চার, ৮ ছয়) ইনিংস খেলে জয় নিশ্চিত করেন।
কলকাতার লড়াই: এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২২০ রান সংগ্রহ করেছিল কলকাতা নাইট রাইডার্স। আজিঙ্কা রাহানে ৬৭ এবং আংক্রিশ রাঘুবংশী ৫১ রান করেন। এছাড়া ফিন অ্যালেন ১৭ বলে ৩৭ রানের এক ঝোড়ো শুরু এনে দিয়েছিলেন।
বোলিং পারফরম্যান্স: বড় স্কোরের ম্যাচেও মুম্বাইয়ের বোলারদের মধ্যে উজ্জ্বল ছিলেন শার্দুল ঠাকুর। ৪ ওভারে ৩৯ রান দিয়ে তিনি শিকার করেন ৩টি উইকেট।
ঐতিহাসিক মুহূর্ত: টানা ১৩টি আসরে প্রথম ম্যাচ হারার যে রেকর্ড মুম্বাইয়ের ছিল, ৫১০৭ দিন পর সেই গেরো কাটালেন হার্দিক পান্ডিয়ার দল।
এসআর
মন্তব্য করুন: