[email protected] মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
১৬ চৈত্র ১৪৩২

আইপিএলে ফের রানবন্যা: ২২০ তাড়া করে কেকেআরকে হারাল মুম্বাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ৩:১১ এএম

সংগৃহীত ছবি

আইপিএলের শুরুতেই ব্যাটারদের দাপট অব্যাহত রয়েছে।

প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দেখা গেল রানের বন্যা। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের লড়াইয়ে দুই দল মিলিয়ে ওঠে ৪৪৪ রান।

শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় মুম্বাই।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। আগে ব্যাট করতে নেমে কলকাতা ৪ উইকেটে তোলে ২২০ রান।


দলের পক্ষে ওপেনিং জুটিতে দারুণ সূচনা এনে দেন আজিঙ্কা রাহানে ও ফিন অ্যালেন।

দুজন মিলে গড়েন ৬৯ রানের জুটি। অ্যালেন ১৭ বলে ৩৭ রান করেন, আর রাহানে খেলেন ৪০ বলে ৬৭ রানের ইনিংস।

শেষদিকে অঙক্রিশ রঘুবংশির ২৯ বলে ৫১ এবং রিঙ্কু সিংয়ের অপরাজিত ৩৩ রানে বড় সংগ্রহ পায় কেকেআর। মুম্বাইয়ের হয়ে শার্দুল ঠাকুর নেন ৩ উইকেট।


জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মুম্বাই। ওপেনিং জুটিতে রোহিত শর্মা ও রায়ান রিকেলটন গড়ে তোলেন ১৪৮ রানের বড় পার্টনারশিপ, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।


রোহিত ৩৮ বলে ৭৮ রান করেন, যেখানে ছিল সমান সংখ্যক চার ও ছক্কা (৬টি করে)। অন্যদিকে রিকেলটন ৪৩ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন, মারেন ৪টি চার ও ৮টি ছক্কা।


শেষদিকে সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও হার্দিক পান্ডিয়া ছোট ছোট কার্যকর ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

১৯.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় মুম্বাই, হাতে থাকে ৫ বল।
ম্যাচটি প্রমাণ করেছে, এবারের আইপিএলে বোলারদের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন হতে যাচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর