পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর নতুন মৌসুমের শুরুতেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান।
তার নিয়ন্ত্রিত বোলিংয়ে ভর করে লাহোর কালান্দার্স ৬৯ রানের বড় জয় পেয়েছে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে লাহোর ২০ ওভারে ৬ উইকেটে তোলে ১৯৯ রান।
ওপেনিং জুটিতে মোহাম্মদ নাঈম ও ফখর জামান যোগ করেন ৮৪ রান। ফখর ৫৩ ও নাঈম ৩০ রান করেন।
মাঝামাঝি সময়ে উইকেট পড়লেও শেষ দিকে হাসিবউল্লাহ খান (৪০) ও সিকান্দার রাজা (২৪) দ্রুত রান তুলে দলকে বড় সংগ্রহ এনে দেন। পারভেজ হোসেন ইমন করেন ১৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে হায়দরাবাদ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় ১৩০ রানে। অধিনায়ক মারনাস লাবুশেন সর্বোচ্চ ২৬ রান করেন।
বোলিংয়ে লাহোরের হয়ে দুর্দান্ত ছিলেন মোস্তাফিজ।
৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ১ উইকেট এবং পুরো ইনিংসে চাপ ধরে রাখেন। এছাড়া অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও সিকান্দার রাজা গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এই জয়ে টুর্নামেন্টে দারুণ সূচনা করলো লাহোর কালান্দার্স, আর প্রথম ম্যাচেই নিজের কার্যকারিতা প্রমাণ করলেন মোস্তাফিজ।
এসআর
মন্তব্য করুন: