[email protected] বুধবার, ২৫ মার্চ ২০২৬
১০ চৈত্র ১৪৩২

জন্মদিনে দারুণ সুখবর পেলেন সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ৪:৫০ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান আজ নিজের জন্মদিনে পেলেন বড় একটি সুখবর।

১৯৮৭ সালের এই দিনে মাগুরায় জন্ম নেওয়া এই বিশ্বসেরা অলরাউন্ডার পা রাখলেন ৩৯ বছরে।


জন্মদিনের দিনই জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় তাকে ঘিরে ইতিবাচক বার্তা দিয়েছেন নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার। তিনি জানিয়েছেন, সাকিবকে স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভাবা হচ্ছে।


মঙ্গলবার মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রধান নির্বাচক বলেন, আসন্ন সিরিজে সাকিবের ফেরা নিয়ে তাড়াহুড়ার কোনো পরিকল্পনা নেই। তার মতে, পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই দলে ফেরা উচিত এই অভিজ্ঞ ক্রিকেটারের।


তিনি আরও জানান, সাকিবের অভিজ্ঞতা ও পারফরম্যান্স দলের জন্য এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাকে দীর্ঘ সময় দলে রাখতে চান নির্বাচকরা।

পরিকল্পনা অনুযায়ী, তাকে অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের অংশ হিসেবে দেখার ইচ্ছা রয়েছে।


সাকিবের বয়স ও সাম্প্রতিক বিরতি নিয়ে আলোচনা থাকলেও নির্বাচকের বিশ্বাস, তার ভেতরে এখনো বেশ কিছু বছর খেলার সামর্থ্য রয়েছে।

সঠিক প্রস্তুতি থাকলে তিনি দলকে আরও দীর্ঘ সময় সার্ভিস দিতে পারবেন বলেও মনে করেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর