[email protected] মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
৯ চৈত্র ১৪৩২

বিসিবির পরিচালকের দায়িত্ব ছাড়লেন আমজাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ৭:৩৪ পিএম

সংগৃহীত ছবি

ঈদের ছুটির মাঝেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘিরে পরিবর্তনের খবর সামনে আসছে।

সোমবার (২৩ মার্চ) বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন।


জানা গেছে, তিনি বিসিবি সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।


এর আগে, ঈদুল ফিতর উপলক্ষে ক্রিকেটারদের পাশাপাশি বোর্ড সংশ্লিষ্ট অনেকেই ছুটিতে থাকলেও সম্প্রতি বিসিবির বিভিন্ন কমিটিতে রদবদল আনা হয়। সেই ধারাবাহিকতায় মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পান মোখছেদুল কামাল বাবু।


তিনি এর আগে একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বোর্ডের ওয়েলফেয়ার কমিটির সঙ্গেও যুক্ত আছেন।


উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আমজাদ হোসেন। তবে সাম্প্রতিক এই পরিবর্তনের পেছনে সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর