সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রকাশিত সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
বোলারদের তালিকায় বড় লাফ দিয়ে তিনি এখন সেরা দশে জায়গা করে নিয়েছেন।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে কার্যকর ভূমিকা রাখেন মিরাজ। পুরো সিরিজে তিনি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি নিয়ন্ত্রিত বোলিংয়ে দলকে সহায়তা করেন।
তার অলরাউন্ড নৈপুণ্যে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জয়ে সফল হয়।
এই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির নতুন র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে উঠেছেন তিনি।
পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি করে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
বাংলাদেশ দলের অন্য খেলোয়াড়দের মধ্যেও উন্নতির ধারা দেখা গেছে। তাসকিন আহমেদ বোলারদের তালিকায় ১২ ধাপ এগিয়ে ২৮তম স্থানে পৌঁছেছেন।
মুস্তাফিজুর রহমান এগিয়েছেন ১৩ ধাপ, এখন তার অবস্থান ৪৭তম। সবচেয়ে বড় উন্নতি করেছেন নাহিদ রানা—৬৫ ধাপ এগিয়ে তিনি এখন ৯৮তম স্থানে।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন কয়েকজন। তানজিদ হাসান তামিম ৩১ ধাপ এগিয়ে ৫৫তম স্থানে উঠেছেন, আর লিটন দাস ১০ ধাপ উন্নতি করে এখন ৮২তম স্থানে রয়েছেন।
পাকিস্তান দলেও পরিবর্তন এসেছে র্যাঙ্কিংয়ে। সালমান আলি আঘা ব্যাটারদের তালিকায় নবম স্থানে উঠেছেন এবং অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি করেছেন। শাহিন শাহ আফ্রিদি অলরাউন্ডারদের তালিকায় কয়েক ধাপ এগিয়েছেন।
অন্যদিকে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও কিছু পরিবর্তন এসেছে। মিচেল স্যান্টনার সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদে বোলারদের তালিকায় এগিয়ে গেছেন এবং অলরাউন্ডার হিসেবেও নিজের অবস্থান শক্ত করেছেন।
তার সতীর্থ লকি ফার্গুসন ও ডেভন কনওয়ে-ও উন্নতি করেছেন।
এছাড়া দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডে ও অটনিল বার্টম্যান-এর র্যাঙ্কিংয়েও ইতিবাচক পরিবর্তন এসেছে।
এসআর
মন্তব্য করুন: