আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের শেষ প্রস্তুতি উইন্ডোর দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে ঘোষিত এই স্কোয়াডে জায়গা পাননি তারকা ফরোয়ার্ড
নেইমার। ২০২৩ সালের অক্টোবর থেকে হাঁটুর গুরুতর চোটে ভোগা ৩৪ বছর বয়সী নেইমার সম্প্রতি সান্তোসের হয়ে মাঠে ফিরলেও কোচ তাকে ১০০ শতাংশ ফিট বলে মনে করছেন না।
ফলে ২৭ মার্চ ফ্রান্স এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে দেখা যাবে না। যদিও আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে নেইমারের ফেরার সম্ভাবনা এখনই শেষ হয়ে যায়নি।
দলে চোটের কারণে রদ্রিগো এবং ব্রুনো গিমারেশ না থাকলেও ১৯ বছর বয়সী এনড্রিকের প্রত্যাবর্তন ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এছাড়া ব্রেন্টফোর্ডের ইগর তিয়াগো এবং বোর্নমাউথের তরুণ প্রতিভা রায়ান প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় দলে ডাক পেয়েছেন। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হতে যাচ্ছে। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
এসআর
মন্তব্য করুন: