শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম -এর কাছে ১১ রানে হেরে সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট টিম ।
তিন ম্যাচের এই সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। তবে ম্যাচ শেষ হওয়ার পরই একটি সিদ্ধান্তকে ঘিরে আপত্তি তুলেছে পাকিস্তান দলের ম্যানেজমেন্ট।
মিরপুরে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ২৯০ রান সংগ্রহ করে। দলের হয়ে দারুণ একটি শতক করেন ওপেনার Tanzid Hasan Tamim। তিনি ১০৭ বলে ১০৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন, যা দলের বড় সংগ্রহ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। তখন বোলিং করছিলেন Rishad Hossain এবং স্ট্রাইকে ছিলেন Shaheen Shah Afridi। একসময় পাকিস্তানের জয়ের জন্য ২ বলে প্রয়োজন ছিল ১২ রান। রিশাদের একটি বল লেগ স্টাম্পের বাইরে যাওয়ায় আম্পায়ার সেটিকে ওয়াইড দেন।
পরে বাংলাদেশ এলবিডব্লিউর আবেদন জানিয়ে রিভিউ নেয়। টিভি রিপ্লেতে দেখা যায়, বলটি শাহীনের ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের দিকে গেছে। ফলে এলবিডব্লিউ হয়নি এবং ব্যাটে লাগায় আগের ওয়াইড সিদ্ধান্তও বাতিল হয়ে যায়। এতে সমীকরণ বদলে গিয়ে শেষ পর্যন্ত পাকিস্তানের জয়ের সম্ভাবনা আরও কঠিন হয়ে পড়ে। শেষ বলে স্টাম্পিং হয়ে আউট হন শাহীন আফ্রিদি।
এই ঘটনার পর পাকিস্তান দলের পক্ষ থেকে ম্যাচ রেফারি Neeyamur Rashid Rahul-এর কাছে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছে ESPNcricinfo। পাকিস্তানের দাবি, বড় পর্দায় বলের রিপ্লে দেখার পর বাংলাদেশ রিভিউ নেওয়ার সুযোগ পেয়েছে এবং নির্ধারিত ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউ নেওয়া হয়েছে কি না তা টিভি সম্প্রচারে স্পষ্টভাবে দেখানো হয়নি।
তাদের মতে, নির্ধারিত সময়ের পরে রিভিউ নেওয়া হয়ে থাকলে সেটি ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে। তবে ম্যাচের ফল ইতোমধ্যেই নির্ধারিত হওয়ায় বিষয়টি প্রমাণিত হলেও আনুষ্ঠানিক ব্যাখ্যা বা বিবৃতি দেওয়া ছাড়া বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।
এসআর
মন্তব্য করুন: