[email protected] মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
২ চৈত্র ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ৪:১১ এএম

সংগৃহীত ছবি

পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ ১১ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক এই সাফল্যে দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ মার্চ) রাতে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা সাহসিকতা ও দৃঢ় মনোবলের পরিচয় দিয়েছে।

তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আত্মবিশ্বাস থাকলে যেকোনো কঠিন লক্ষ্য অর্জন করা সম্ভব—এই ম্যাচে সেটিই প্রমাণ হয়েছে।


প্রধানমন্ত্রী আরও বলেন, দলের চমৎকার পারফরম্যান্সে পুরো দেশ গর্বিত। ভবিষ্যতেও ক্রিকেটাররা ধারাবাহিকভাবে ভালো খেলবে এবং দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


রোববার মিরপুরের Sher-e-Bangla National Cricket Stadium-এ অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।


এই জয়ের ফলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার International Cricket Council (আইসিসি) ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে ১০ম স্থান থেকে নবম স্থানে উঠে এসেছে টাইগাররা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর