[email protected] শনিবার, ১৪ মার্চ ২০২৬
২৯ ফাল্গুন ১৪৩২

দারুণ শুরুর পর হোঁচট পাকিস্তানের, তিন উইকেট তুলে নিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ৫:৫৯ পিএম

সংগৃহীত ছবি

সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট টীম।

টসে হারলেও আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকে সফরকারীরা। ওপেনার মাজ সাদাকাত ঝোড়ো ফিফটি করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান।


তবে মাঝপথে ছন্দপতন ঘটে পাকিস্তানের ইনিংসে। টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সাদাকাতকে ফিরিয়ে দিলে ম্যাচে ফেরে পাকিস্তান ন্যাশনাল ক্রিকেট টিম।  ৪৬ বলে ৭৫ রান করা সাদাকাত আউট হওয়ার পর দ্রুতই আরও দুটি উইকেট হারায় পাকিস্তান।


এরপর পেসার তাসকিন আহমেদ আঘাত হানেন। তার বলে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সাহিবজাদা ফারহান। কিছুক্ষণ পর আগের ম্যাচের নায়ক নাহিদ রানা-র ওভারে ব্যক্তিগত ৬ রান করে আউট হন শামিল হোসেন।


এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১৩২ রান। শুরুতে দ্রুত রান তোলার পর পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছে সফরকারীরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর