[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৬ ফাল্গুন ১৪৩২

ক্রিকেটারদের জন্য বিসিবির ঈদ উপহার, পরিবারের সদস্যরাও থাকছেন তালিকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬ ১:১৩ পিএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে আসায় দেশের ক্রিকেট অঙ্গনেও উৎসবের আমেজ দেখা যাচ্ছে।

এই আনন্দ ভাগাভাগি করতে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ ঈদ উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুধু ক্রিকেটাররাই নন, তাদের পরিবারের সদস্যদের জন্যও উপহার রাখা হয়েছে। পাশাপাশি কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফরাও এই তালিকায় রয়েছেন।


জানা গেছে, গত এক বছরে জাতীয় দলের হয়ে অন্তত একটি ম্যাচ খেলেছেন—এমন প্রায় ৩০ জন ক্রিকেটার এবং তাদের স্ত্রীদের জন্য বিসিবির পক্ষ থেকে ঈদ উপহার পাঠানো হবে। একই সময়ে জাতীয় দলের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এমন কোচ, টিম ম্যানেজমেন্ট সদস্য এবং অন্যান্য সাপোর্ট স্টাফরাও উপহার পাবেন।

সব মিলিয়ে প্রায় ৫০ জন সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এই আয়োজন করা হয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের উদ্যোগে গত ঈদুল ফিতরেও প্রথমবারের মতো এই ধরনের উপহার দেওয়া হয়েছিল। সে সময় মূলত ক্রিকেটারদের স্ত্রীদের জন্য সালোয়ার-কামিজ উপহার দেওয়া হয়। এবার সেই উদ্যোগ আরও বিস্তৃত করে পরিবারের অন্যান্য সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।


ক্রিকেটারদের জন্য ঈদ উপহার হিসেবে রাখা হয়েছে পাকিস্তানের জনপ্রিয় ব্র্যান্ড J. (Junaid Jamshed)–এর পাজামা-পাঞ্জাবি। একই ব্র্যান্ডের সালোয়ার-কামিজ থাকবে তাদের স্ত্রীদের জন্য। উল্লেখ্য, জাতীয় দলের দুই ক্রিকেটার তাসকিন আহমেদ এবং মুশফিকুর রহিম এই ব্র্যান্ডটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন।
বিসিবির এই উদ্যোগকে ক্রিকেটারদের জন্য ঈদের আনন্দ আরও বাড়িয়ে দেওয়ার একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর