নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত।
এই জয়ের মধ্য দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারতীয় দল।
রোববার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রান সংগ্রহ করে ভারত।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায়।
ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন জসপ্রিত বুমরাহ। তিনি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪টি উইকেট নেন। এছাড়া অক্ষর প্যাটেল ৩ ওভারে ২৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারতীয় ব্যাটাররা বড় সংগ্রহ দাঁড় করান। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন সাঞ্জু স্যামসন।
তিনি ৪৬ বলে ৫টি চার ও ৮টি ছক্কার সাহায্যে এই ইনিংস খেলেন।
অভিষেক শর্মা ২১ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ইশান কিশান ২৫ বলে ৫৪ রান করেন, যার মধ্যে ছিল ৪টি চার ও ৪টি ছক্কা।
ইনিংসের শেষদিকে শিবম দুবে মাত্র ৮ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন।
নিউজিল্যান্ডের হয়ে টিম সিপার্ট ২৬ বলে ৫২ রান করে দলের সর্বোচ্চ স্কোরার হন। অধিনায়ক মিচেল স্যান্টনার ৩৫ বলে ৪৩ রান করেন।
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। পরে রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয়বার শিরোপা জয়ের পর এবার সূর্যকুমার যাদবের অধিনায়কত্বে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো
এসআর
মন্তব্য করুন: