[email protected] মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

ফাইনালে টসে জিতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড, আগে ব্যাটিংয়ে ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ৮:৫০ পিএম

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড।

ফাইনালে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক। ফলে ব্যাট হাতে ম্যাচ শুরু করছে স্বাগতিক দল ভারত, যারা টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও।


এবারের বিশ্বকাপে ফাইনালে ওঠা দুই দলই পুরো আসরে অপরাজিত থাকতে পারেনি। লম্বা পথ পেরিয়ে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে তারা ফাইনালে জায়গা করে নিয়েছে। সেমিফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ভারত হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে এবং নিউজিল্যান্ড বিদায় করেছে ইংল্যান্ডকে।


ফাইনাল ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। কোল ম্যাককঞ্চির পরিবর্তে দলে জায়গা পেয়েছেন পেসার জ্যাকব ডাফি। অন্যদিকে ভারত তাদের আগের ম্যাচের একই একাদশ ধরে রেখেছে।
৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ফাইনাল ম্যাচটি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়েছে শিরোপা লড়াই।
ভারতের একাদশ:


সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
নিউজিল্যান্ডের একাদশ:


ফিন অ্যালেন, টিম সেইফার্ট, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর