ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধনী একসময় মজা করে বলেছিলেন, তার ক্রিকেট জ্ঞানকে খুব একটা গুরুত্ব দেন না স্ত্রী Sakshi Dhoni।
তবে নিজেকে ক্রিকেট বোঝেন বলেই মনে করেন সাক্ষী। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে মাঠে বসে এমন এক ভুল করে বসেন তিনি, যা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সেমিফাইনাল ম্যাচ দেখতে স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন ধোনি। ম্যাচ চলাকালে কয়েকবার ক্যামেরায় ধরা পড়ে তার উপস্থিতি। এর মধ্যেই ঘটে মজার এক ঘটনা।
ইংল্যান্ডের ইনিংসের ১৮তম ওভারে বল করতে আসেন Jasprit Bumrah। তখন স্ট্রাইকে ছিলেন ইংল্যান্ডের অলরাউন্ডার Sam Curran এবং অপর প্রান্তে ছিলেন শতরান করা Jacob Bethell। ওভারের প্রথম বলে কুরান জোরে শট খেলতে গেলে বলটি বুমরাহর দিকে যায়। তিনি ক্যাচ নেওয়ার চেষ্টা করলেও বলটি মাটিতে পড়ে যায়।
কিন্তু গ্যালারিতে বসে থাকা সাক্ষী সেটিকে উইকেট মনে করে আনন্দে লাফিয়ে ওঠেন। পাশেই বসে থাকা ধোনি তখন হাসতে হাসতে তাকে শান্ত হতে বলেন—‘আরে বসে পড়ো, কিছুই হয়নি।’ সেই মুহূর্তের ভিডিও দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এদিন মুম্বাইয়ের Wankhede Stadium-এর গ্যালারি যেন তারকাদের মিলনমেলায় পরিণত হয়েছিল। ম্যাচ উপভোগ করতে হাজির ছিলেন Ranbir Kapoor, Alia Bhatt, Varun Dhawan ও Anil Kapoorসহ বলিউডের অনেক তারকা। এছাড়াও উপস্থিত ছিলেন Jay Shah, Devendra Fadnavis এবং ভারতের ক্রিকেট বোর্ডের কয়েকজন কর্মকর্তা।
তবে এত তারকার ভিড়ের মাঝেও সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসে সাক্ষীর ভুল উদযাপনের সেই মুহূর্তই।
এসআর
মন্তব্য করুন: