পবিত্র মাহে রমজানের রহমতের ১০ দিন পেরিয়ে মাগফিরাতেরও ৬ দিন অতিবাহিত হয়েছে।
ইবাদত ও আত্মশুদ্ধির এই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
শুক্রবার ইফতারের পর নিজের অফিসিয়াল
"বরকতময় রমজান মাস চলে যাচ্ছে আস্তে আস্তে। জানিনা কতটুকু আমল করতে পারছি নাকি পারছি না! আল্লাহ ভালো জানেন। উঠতে বসতে কত গুনাহ করি নিজেও জানিনা। আল্লাহ তুমি আমাকে এবং আমাদের মাফ করে দাও।"
মাহমুদউল্লাহর এই পোস্টের পাশাপাশি রমজান মাসের তাৎপর্য নিয়ে ক্রীড়াঙ্গন ও সাধারণ মানুষের মাঝে বিশেষ আলোচনা তৈরি হয়েছে। ইসলামি চিন্তাবিদদের মতে:
আত্মশুদ্ধি: রমজান কেবল উপবাস নয়, এটি হৃদয়ের পরিশুদ্ধি এবং মানবিকতা বিকাশের মাস।
সহমর্মিতা (ইসার): নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেওয়ার নামই 'ইসার'। রমজান আমাদের এই ত্যাগের শিক্ষা দেয়।
সামাজিক কল্যাণ: দান-সদকার মাধ্যমে ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে আনা এবং পারস্পরিক সংহতি বৃদ্ধি করাই এই মাসের মূল লক্ষ্য।
রমজানের বাকি দিনগুলোতে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং গুনাহ মাপের জন্য মুমিন মুসলমানদের ইবাদতে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
এসআর
মন্তব্য করুন: