টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুই সাবেক চ্যাম্পিয়ন ভারত ও ইংল্যান্ড।
ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ফলে শুরুতেই ব্যাট করতে নেমেছে ভারত।
ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। এই সেমিফাইনালে জয়ী দল সরাসরি ফাইনালে উঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
এর আগে বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে পরাজিত করে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।
আজকের ম্যাচের জন্য দুই দলের একাদশও ঘোষণা করা হয়েছে।
ভারত: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড: ফিল সল্ট, জস বাটলার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, স্যাম কুরান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জোফরা আর্চার ও আদিল
এসআর
মন্তব্য করুন: