[email protected] রবিবার, ১ মার্চ ২০২৬
১৬ ফাল্গুন ১৪৩২

সেমিফাইনালের স্বপ্ন বাঁচাতে পাকিস্তানের সামনে কঠিন সমীকরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ৩:২৮ পিএম

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে জমে উঠেছে সেমিফাইনালের লড়াই।

শুক্রবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম-এ ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের পরাজয়ের পর আবারও আলোচনায় এসেছে পাকিস্তানের সম্ভাবনা।

তবে শেষ চারে উঠতে হলে শুধু জিতলেই চলবে না—নির্দিষ্ট ব্যবধানে জয় পেতেই হবে বাবর-আফ্রিদিদের।
বর্তমানে গ্রুপে ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ ম্যাচে ৩ পয়েন্ট, নেট রান রেট +১.৩৯০।

অন্যদিকে পাকিস্তানের ঝুলিতে ২ ম্যাচে মাত্র ১ পয়েন্ট, নেট রান রেট -০.৪৬১। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ‘বাঁচা-মরার’ লড়াই।
পাকিস্তানের সামনে যে সমীকরণগুলো দাঁড়িয়ে আছে তা হলো—


প্রথম সমীকরণ:
পাকিস্তান যদি আগে ব্যাট করে, তাহলে শ্রীলঙ্কাকে কমপক্ষে ৬৫ রানের ব্যবধানে হারাতে হবে। বড় জয় ছাড়া নেট রান রেটে এগোনো সম্ভব নয়।
দ্বিতীয় সমীকরণ:


শ্রীলঙ্কা আগে ব্যাট করলে রান তাড়া করতে নেমে ১৩ ওভারের মধ্যেই লক্ষ্য ছুঁতে হবে পাকিস্তানকে। দ্রুত জিততে পারলেই কেবল নেট রান রেটে উন্নতি সম্ভব।
তৃতীয় সমীকরণ (বৃষ্টি হলে):


যদি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়, তাহলে দুই দলই পাবে ১ পয়েন্ট করে। সেক্ষেত্রে পাকিস্তানের মোট পয়েন্ট দাঁড়াবে ২—যা নিউজিল্যান্ডের ৩ পয়েন্টের চেয়ে কম। ফলে সেমিফাইনালের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যাবে।


তবে পাকিস্তান শিবিরে কিছুটা স্বস্তির খবরও আছে। পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা কম। তাছাড়া এবারের আসরে চার ম্যাচের মধ্যে দুটি জয় পেয়েছে তারা, যার একটি ছিল নামিবিয়ার বিপক্ষে ৯৭ রানের বড় ব্যবধানে। অন্যদিকে শ্রীলঙ্কা তাদের পরাজিত তিন ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে।


সব মিলিয়ে, পাকিস্তানের জন্য ম্যাচটি শুধুই জয় নয়—বরং নির্দিষ্ট ব্যবধানে জয় পাওয়ার চ্যালেঞ্জ। মাঠের লড়াইয়ের পাশাপাশি তাই হিসাব-নিকাশও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর