[email protected] বৃহঃস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
১৩ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপের আগে নেইমার অনিশ্চিত, প্রীতি ম্যাচেও সুযোগ মিলছে না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০০ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে জায়গা পাওয়া নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার।

কোচ কার্লো আনচেলত্তির সম্ভাব্য স্কোয়াডে তার নাম থাকছে কি না, তা নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। দেশটির বিভিন্ন ক্রীড়া প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, আসন্ন দুই প্রীতি ম্যাচের দলেও তাকে রাখা হচ্ছে না।


বিশ্বকাপের আগে আন্তর্জাতিক বিরতিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল জাতীয় ফুটবল দল মাঠে নামবে ফ্রান্স জাতীয় ফুটবল দল ও ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলর বিপক্ষে। ২৭ মার্চ যুক্তরাষ্ট্রে ফ্রান্সের সঙ্গে ম্যাচ খেলবে সেলেসাওরা।

এরপর ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াই করবে তারা, যা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ হিসেবে ধরা হচ্ছে। এই দুই ম্যাচের পরই চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে কোচিং স্টাফের।


ইতালির খ্যাতনামা ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন, আপাতত নেইমারকে দলে ফেরানোর কোনো ইঙ্গিত নেই। ফলে তার বিশ্বকাপ-ভাগ্য নিয়ে অনিশ্চয়তা আরও গভীর হয়েছে।


প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, সতীর্থদের সঙ্গে আলাপচারিতায় নেইমার ইঙ্গিত দিয়েছেন—এবারের বিশ্বকাপই হয়তো তার শেষ আসর হতে পারে। সম্প্রতি অবসর নিয়েও ভাবনার কথা জানিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা। বর্তমানে তিনি ব্রাজিলের ক্লাব সান্তোসর হয়ে খেলছেন, তবে চোট ও ধারাবাহিক পারফরম্যান্সের ঘাটতি তার জাতীয় দলে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


আনচেলত্তি আগেই স্পষ্ট করেছেন, দলে জায়গা পেতে হলে খেলোয়াড়দের সাম্প্রতিক ফর্ম ও শারীরিক সক্ষমতাই হবে প্রধান বিবেচ্য বিষয়। কেবল অতীতের সাফল্য দিয়ে কেউ সুযোগ পাবেন না। এই নীতির কারণেই নেইমারের বিষয়টি আরও কঠিন হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।


তবে ব্রাজিলিয়ান ফুটবল কর্তৃপক্ষ এখনো তার ফিটনেস ও পারফরম্যান্স পর্যবেক্ষণ করছে। পরিকল্পনা অনুযায়ী, ক্লাব পর্যায়ে নিয়মিত খেলে ছন্দে ফিরতে পারলেই জাতীয় দলে ফেরার দরজা খুলতে পারে। আপাতত নেইমারকে ছাড়া দল কতটা কার্যকর ও ভারসাম্যপূর্ণ হতে পারে—সেটিই কোচের মূল ভাবনার

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর