টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছে শ্রীলংকা জাতীয় ক্রিকেট দল ও নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।
কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম–এ অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক শ্রীলংকা।
দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ হলেও স্বাগতিকদের জন্য চাপটা বেশি। সহ-আয়োজক হিসেবে নিজেদের মাঠে খেলছে শ্রীলংকা। সুপার এইটের প্রথম ম্যাচে তারা ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। আজও হারলে সেমিফাইনালের পথ কঠিন হয়ে যাবে তাদের জন্য।
অন্যদিকে পরিসংখ্যান কিছুটা এগিয়ে রাখছে নিউজিল্যান্ডকে। টি-টোয়েন্টি সংস্করণে দুই দলের ২৮টি মুখোমুখি লড়াইয়ের মধ্যে ১৬টিতে জয় পেয়েছে কিউইরা। শ্রীলংকার জয় ৯টিতে।
বাকি দুটি ম্যাচ টাই হয়েছে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। টাই হওয়া দুই ম্যাচেই সুপার ওভারে জিতেছিল শ্রীলংকা, যা তাদের আত্মবিশ্বাস বাড়াতে পারে।
সব মিলিয়ে সুপার এইটে টিকে থাকার লড়াইয়ে ম্যাচটি দুই দলের জন্যই বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।
এসআর
মন্তব্য করুন: