সুপার এইট পর্বে টানা দ্বিতীয় জয়ে সবার আগে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড।
নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ১৬৪ রান তুললেও লক্ষ্য তাড়া করতে নেমে ৫ বল ও ২ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় হ্যারি ব্রুকের দল।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট ইংল্যান্ডের ঝুলিতে। ফলে বাকি দলগুলোর পক্ষে তাদের টপকানো কঠিন হয়ে পড়েছে। পাকিস্তানের সংগ্রহ দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট, শেষ ম্যাচ জিতলেও তাদের সর্বোচ্চ ৩ পয়েন্ট হবে। অন্যদিকে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার পারস্পরিক লড়াইয়ের ফল যাই হোক না কেন, সমীকরণে এগিয়ে থাকছে ইংল্যান্ডই।
ইংল্যান্ডের রান তাড়া
১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংলিশরা। পাওয়ার প্লের মধ্যেই ফিরে যান ফিল সল্ট (০), জস বাটলার (৩) ও জ্যাকব বেথেল (৮)। টম ব্যাটন্টনও সুবিধা করতে পারেননি, করেন ২ রান।
দলের চাপে হাল ধরেন অধিনায়ক হ্যারি ব্রুক।
ধীরে শুরু করে পরে গতি বাড়ান তিনি। স্যাম কারান (১৬) ও উইল জ্যাকস (২৮) তাকে সমর্থন দেন। ৫০ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ঠিক ১০০ রান করে বিদায় নিলেও জয় তখন প্রায় নিশ্চিত। শেষ পর্যন্ত সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ইংল্যান্ড।
জেমি ওভারটন (০), লিয়াম ডুসন (১) ও জোফরা আর্চার (৫) অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।
পাকিস্তানের ইনিংস
পাল্লেকেলে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। তবে শুরুটা ভালো হয়নি তাদেরও। তৃতীয় ওভারেই ৭ রানে ফেরেন সাইম আইয়ুব। ৫ রান করে আউট হন অধিনায়ক সালমান।
চাপ সামাল দেন সাহিবজাদা ফারহান ও বাবর আজম। ২৪ বলে ২৫ রান করেন বাবর। ফারহান খেলেন ৪৫ বলে ৬৩ রানের কার্যকর ইনিংস, যেখানে ছিল ৭টি চার ও ২টি ছক্কা।
পরের দিকে ফখর জামান ১৬ বলে ২৫ এবং শাদাব খান ২৩ রান যোগ করে দলকে ১৬৪ রানে পৌঁছে দেন। অন্যদের অবদান ছিল সীমিত।
ইংল্যান্ডের হয়ে লিয়াম ডুসন নেন ৩টি উইকেট। জোফরা আর্চার ও জেমি ওভারটন দুটি করে উইকেট শিকার করেন।
দাপুটে এই জয়ে আত্মবিশ্বাসী ইংল্যান্ড এখন সেমিফাইনালের প্রস্তুতিতে মন
এসআর
মন্তব্য করুন: