টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল ভারত।
আহমেদাবাদে ভারতের ভরাডুবি, দাপট দেখাল দক্ষিণ আফ্রিকা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল ভারত। ঘরের মাঠ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে -এ ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের বড় ব্যবধানে হার মানে স্বাগতিকরা।
রোববার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুটা ভালো না হলেও মাঝের ওভারে ঘুরে দাঁড়িয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে তারা।
ইনিংসের শুরুতে মাত্র ২০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে প্রোটিয়ারা। তবে ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার চতুর্থ উইকেটে দুর্দান্ত জুটি গড়ে ম্যাচে ফেরান দলকে। দুজন মিলে ৫১ বলে ৯৭ রান যোগ করেন।
ব্রেভিস ২৯ বলে ৪৫ রান করেন, আর ‘মিলার কিলার’ খ্যাত David Miller খেলেন ৩৫ বলে ৬৩ রানের ঝকঝকে ইনিংস। শেষ দিকে ট্রিস্টান স্টাবস ২৪ বলে অপরাজিত ৪৪ রান করে দলের সংগ্রহ আরও বাড়ান।
ভারতের হয়ে Jasprit Bumrah ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। আরশদীপ সিং নেন ২ উইকেট।
১৮৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধস নামে ভারতের ইনিংসে। মাত্র ২৬ রানে টপঅর্ডারের তিন ব্যাটসম্যান ফিরে গেলে চাপে পড়ে টিম ইন্ডিয়া।
১৫ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে মাত্র ৮৮ রান।
শেষদিকে শুভম দুবে ৪২ রানের লড়াকু ইনিংস খেললেও হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই করতে পারেননি। শেষ পর্যন্ত ১৮.৫ ওভারে ১১১ রানে অলআউট হয় ভারত।
সুপার এইটের অন্য ম্যাচগুলোর মধ্যে ২১ ফেব্রুয়ারির পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। আর ২২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তুলে নেয় ইংল্যান্ড।
এই জয়ে সুপার এইটের শুরুতেই শক্ত অবস্থান তৈরি করল দক্ষিণ আফ্রিকা, আর ঘরের মাঠে বড় হার দিয়ে পথচলা শুরু করল ভারত।
এসআর
মন্তব্য করুন: