[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২

শিগগিরই সুখবর মিলতে পারে, সাকিব প্রসঙ্গে ইঙ্গিত ফারুকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ১:২১ এএম

সংগৃহীত ছবি

২০২৪ সালে ভারতের বিপক্ষে সিরিজে শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান।

এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে আর দেখা যায়নি তাকে। আইনি জটিলতার কারণে দেশে ফেরাও সম্ভব হয়নি এই অভিজ্ঞ অলরাউন্ডারের।

এক পর্যায়ে দুবাই পর্যন্ত গিয়েও দেশে ফেরার পরিকল্পনা স্থগিত করতে হয়েছিল তাকে।

তবে সাম্প্রতিক সময়ে তার প্রত্যাবর্তন নিয়ে আবারও জোর আলোচনা শুরু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেন ফারুক আহমেদ। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই সাকিবের বিষয়ে ইতিবাচক সমাধানের চেষ্টা করছেন তিনি।


ফারুকের ভাষ্য, সাকিবের ফিটনেস ও পেশাদারিত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় তিনি আবারও দেশের হয়ে খেলুন।

তাকে দলের গুরুত্বপূর্ণ সম্পদ ও ব্র্যান্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের বিষয়টি পারফরম্যান্স ও ফিটনেসের ওপর নির্ভর করবে, আর আইনি দিকটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখছে। খুব শিগগিরই ইতিবাচক খবর পাওয়া যেতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এদিকে, সম্প্রতি ঘোষিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড-এর কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ প্লাস’ গ্রেডে কাউকে না রাখার সিদ্ধান্ত নিয়েও আলোচনা চলছে।

এ বিষয়ে ফারুক বলেন, আগে সাকিব, তামিম ও মুশফিকরা তিন ফরম্যাটেই নিয়মিত খেলতেন।

বর্তমানে সব ফরম্যাটে সমানভাবে ধারাবাহিক ও অপরিহার্য ক্রিকেটারের সংখ্যা কমে যাওয়ায় অপারেশনস কমিটি ‘এ প্লাস’ না রেখে ‘এ’ গ্রেড থেকে তালিকা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর