[email protected] রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
৯ ফাল্গুন ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ: সুপার এইটের ম্যাচে বৃষ্টি হলে কী নিয়ম?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ৭:১২ পিএম

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হয়েছে।

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ডসহ মোট আটটি দল। এখন প্রশ্ন—সুপার এইট পর্বে বৃষ্টি হলে ম্যাচের ফল কীভাবে নির্ধারিত হবে?


গ্রুপপর্বে কোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে ছিল না। নির্ধারিত দিনেই খেলা শেষ করতে হয়েছে। সুপার এইটেও একই নিয়ম বহাল রয়েছে—অতিরিক্ত দিন রাখা হয়নি।


গ্রুপপর্বে বৃষ্টির কারণে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। ফলে দুই দল পয়েন্ট ভাগ করে নেয়, যার প্রভাব পড়ে পয়েন্ট তালিকায়। এমন পরিস্থিতি সুপার এইটেও ঘটতে পারে, তবে কিছু সময়সীমা বাড়ানো হয়েছে।


আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা International Cricket Council (আইসিসি) নির্ধারিত প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, একটি টি-টোয়েন্টি ম্যাচ বৈধ হতে হলে দুই দলকেই অন্তত ৫ ওভার করে ব্যাট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা সম্ভব না হলে ম্যাচের ফল নির্ধারণে সুপার ওভারের বিধান রয়েছে। প্রয়োজন হলে একাধিক সুপার ওভার চলতে পারে। তবে আবহাওয়ার কারণে সেটিও সম্ভব না হলে দুই দল এক পয়েন্ট করে পাবে।


গ্রুপপর্বে বৃষ্টির কথা মাথায় রেখে আইসিসি সর্বোচ্চ ৬০ মিনিট অতিরিক্ত সময় রেখেছিল। অর্থাৎ নির্ধারিত সময়ের এক ঘণ্টার মধ্যে অন্তত ৫ ওভারের খেলা শেষ করতে হতো।


সুপার এইট পর্বে সেই অতিরিক্ত সময় বাড়িয়ে ৯০ মিনিট করা হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ের দেড় ঘণ্টার মধ্যে ৫ ওভারের ম্যাচ সম্পন্ন করা গেলে ফল নির্ধারণ সম্ভব হবে। এর বেশি সময় বাড়ানো হবে না।


শনিবার কলম্বোয় পাকিস্তান ও নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। নির্ধারিত বাড়তি সময়ের মধ্যেও যদি ন্যূনতম ৫ ওভারের খেলা আয়োজন সম্ভব না হয়, তাহলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে সমান পয়েন্ট দেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর